বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩৩
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে বিপুল পরিমাণ জাটকা জব্দ,১৫ জেলের জরিমানা

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে।

এসময় জাটকা ধরা ও পরিবহনের দায়ে ১৫ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪) এপ্রিল সকালে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বুধবার বিকেলে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে চারটি বেহুন্দি জাল, ১২ মন জাটকা সহ ১০ জেলেকে আটক করা হয়। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও র‌্যাব-পুলিশের সদস্যরা যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন। পরে মোবাইল কোর্ট চালিয়ে আটককৃত জেলেদের পাঁচ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত জাটকা ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অপরদিকে গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাসার জানান, বুধবার দিনভর বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে ৪০ কেজি জাটকা সহ জাকির হোসেন ও বেল্লাল নামের দুই জেলেকে আটক করা হয়।

পরে আটককৃতদের মোবাইল কোর্ট চালিয়ে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান মোবাইল কোর্ট পরিচালনা করেন।