বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:১৯
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

চট্রগ্রামের বার আউলিয়া হাইওয়ে থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট ।। চট্রগ্রামের বার আউলিয়া হাইওয়ে থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম।

শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫ ইং তারিখ বিকাল সাড়ে ৪টায় চট্রগ্রাম জেলাধীন বার আউলিয়া হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি ও অতিরিক্ত দায়িত্বে সিলেট রিজিয়ন মো: খাইরুল আলম। এসময়ে তিনি বার আউলিয়া হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। তিনি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ সংক্রান্তে বক্তব্য শ্রবণ পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বার আউলিয়া হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে আন্তরিকভাবে সরকারি দায়িত্ব পালন করার জন্য বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেন।