বুধবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫১
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

ইসলামি দলগুলোর ঐক্যের জন্য দোয়া চাইলেন জামায়াত আমির ও চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট ।। দেশের ইসলামি দলগুলোর ঐক্যের প্রশ্নে জনসাধারণের কাছে দোয়া চাইলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ইসলামি দলগুলো ভোট কেন্দ্রে একটি বাক্স পাঠাতে চায় বলে জানান দুই নেতা।

মঙ্গলবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ও পিরের দরবার পরিদর্শনে যান জামায়াত আমির। এ সময় চরমোনাই মাদ্রাসায় জামায়াত আমির ডা. শফিকুর ও পির রেজাউল করীম যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তরে জামায়াত আমির বলেন, আমরা মূলত ইসলামি দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা দেখতে চাই। আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেব না। তাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিতে হবে।

জামায়াত আমির আরও বলেন, আমাদের স্বাধীনতার ৫৪ বছর হয়েছে কিন্তু স্বাধীন দেশের মর্যাদা পাইনি। এটার মূল কারণ হলো দুর্নীতি ও দুঃশাসন। যেখানে আল্লাহর বিধান থাকবে না সেখানে দুর্নীতি ও দুঃশাসন আসবেই। নামাজের বিধান মানলে সমাজেও আল্লাহর বিধান মানতে হবে। কিছু মানা ও কিছু না মানার কারণে দেশ এমন হয়েছে।

ইসলামি দলগুলোর ঐক্যের প্রশ্নে শফিকুর রহমান বলেন, আমাদের মিলন মেলা আল্লাহর জন্য। এই মিলন রাজনীতির মাঠেও থাকবে। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। জনগণের প্রত্যাশা- নির্বাচনের সব কেন্দ্রে ইসলামি দলগুলোর যেন একটা বাক্স থাকে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা শেষে নির্বাচন চাই। আওয়ামী লীগের সব ষড়যন্ত্র অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে।

ভারত প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ভারত আমাদের প্রতিবেশী। আমরা ভারতের কাছ থেকে আশা করব কাঁটাতারের বেড়া না থাকুক। এটা আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে হয়েছে।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটা বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল এখনো চলছে। বিভিন্ন কৌশলে গত ৫৩ বছর ইসলামি দলগুলোকে দূরে রাখা হয়েছে। ৫ আগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামি পক্ষের একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রের যদি আমরা সময়োপযোগী বিচার না করতে পারি তাহলে আমাদের জন্য তা অকল্যাণকর।

এ সময় উভয় দলই সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচন চায় বলে জানান দুই নেতা।