সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৬
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

হাতীবান্ধায় জেএসসি ও জেডিসি পরীক্ষার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত

কাজী শাহ্ আলম,লালমনিরহাট প্রতিনিধি:সারা দেশের ন্যায় শনিবার লালমনিরহাটের হাতীবান্ধায় ৬টি কেন্দ্রে শান্তি শৃঙ্খলা ও কড়া নিরাপত্তায় জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার প্রথম দিন ৫ হাজার ৪ শত ১৬ পরীক্ষার্থীর মধ্যে ১১২ জন অনুপস্থিত ছিল।

জানাগেছে, উপজেলার এস এস সরকারী উচ্চ বিদ্যালয়, শাহ গরিবুল্ল্যা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, বড়খাতা উচ্চ বিদ্যালয় ও ভবানিপুর কামিল মাদ্রাসা সহ মোট ৬টি কেন্দ্রে ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ৮শত ৩ জন ও ভবানিপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৬টি মাদ্রাসার ৫শত ৮৬ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন করার কথা থাকলেও জেএসসি’র ৭৯ জন এবং জেডিসি’র ৩৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেননি বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে।

প্রথম দিন শনিবার সকাল ১০টায় কেন্দ্রে পুলিশের কড়া নিরাপত্তায় বাংলা পরীক্ষা শুরু করা হয় এবং শেষ পর্যন্ত কোথাও কোনরুপ অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।