মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৪১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

এক-এগারো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই : উপদেষ্টা মাহফুজ আলম

ডেস্ক রিপোর্ট ।। উপজেলা ডাকবাংলাতে গার্ড অব অনার দেয়া হয় অন্তর্বতী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর এই প্রথম নিজ এলাকায় সফরে আসেন তিনি।

এর আগে, দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় উপদেষ্টা বলেন, ‘আমরা যদি ন্যূনতম সংস্কারগুলো না করে নির্বাচন করি, তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্যমুক্ত হতে পারবে না। সুতরাং সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে এবং সকল অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে পটপরিবর্তন এর জন্য নির্বাচনী ব্যবস্থা করা হবে। সেইসাথে ‘বাংলাদেশ, বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। এ দেশে দিল্লিপন্থীদের আর স্থান হবে না।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামগঞ্জ উপজেলার আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ‘১৭ বছর পর আমরা আমি জাহেলিয়াত থেকে মুক্ত হয়েছি। ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়েছি কিন্তু বৈষম্য থেকে মুক্ত হইনি। আগামীতে সকলে মিলে ভারতের আধিপত্যবাদকে রুখে দিব, ইনশাআল্লাহ।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি আলহাজ্ব জাকির হোসেন বলেন, ‘বিজয় এখনও অসম্পূর্ণ। পুরো বিজয় এনে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।’

বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ রামগঞ্জ উপজেলা সভাপতি অপূর্ব কুমার সাহা অপু বলেন, ‘২৪-এর আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে হয়েছে। বিশ্বাস রাখি, আগামীতে এদেশে যেন কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। সবাইকে মিলিত হয়ে সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। আগামী সমৃদ্ধির বাংলাদেশ গড়বে এ সরকার এমন প্রত্যাশা রাখেন তিনি।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুরের শূরা সদস্য আমিরুল ইসলাম মুকুল বলেন, ‘১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে কি পরিস্থিতি ছিল তা কেউ ভুলেনি। আমরা ভাবিনি আওয়ামী সরকারের পতন হবে দিল্লির দাসত্ব থেকে মুক্তি মিলবে।’

এ সময় তিনি উপদেষ্টা মাহফুজকে অভয় দিয়ে বলেন, ‘ভয় হতাশ হওয়ার কিছু নেই গণঅভ্যুত্থানের ঘোষপত্র দিতে হবে, বিচার ও সংস্কার করতে হবে, সংস্কার করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।’

রামগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতারা বলেন, ‘আমরা একটি দলকে অপসারণ করে অন্য একটি দলকে ক্ষমতায় আনার জন্য এত প্রাণ দেই নাই। সংস্কার এবং বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দিব না, দিব না, দিব না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু বকর বলেন, ‘হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচন চাই না। আগামী বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ রেখে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে এগিয়ে নিতে চাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শাহ মুহাম্মদ সাগর বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে ২৪-এর সকল শহীদদের স্বীকৃতি দেয়া হোক। পরিবারের ভরণপোষণ দায়-দায়িত্ব নেয়া হোক। পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা প্রদানের দাবি জানান তিনি।’

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান তুহিন, জয়নাল আবেদীন শিশির প্রমুখ।

উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী ফুল দিয়ে উপদেষ্টাকে সংবর্ধনা জানান। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতা ও সমাজসেবকরা ফুল দিয়ে সংবর্ধনা জানান। দেখা গেছে, উপদেষ্টাকে শুভেচ্ছা জানাতে, রাস্তায় পাশে ধর্মীয়প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে তোরণ নির্মাণ করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষ্মীপুরে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে শেষে এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং শহীদ পরিবারগুলোর সাথে মতবিনিময় করেন উপদেষ্টা মাহফুজ আলম।