বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে আগামীর বাজেট: অংশীজনের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বেসরকারী উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে গণসাক্ষরতা অভিযান এবং এডুকেশন আউট লাউট এর সহযোগিতায় ”আগামীর বাজেট: অংশীজনের প্রত্যাশা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বরিশাল নগরীর সিএন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসি কান্ত হাজং।
বিশেষ অতিথি ছিলেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা,কে. এস. এ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, সরকারি বরিশাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লতিফা আখতার, প্রফেসর জাহানারা বেগম,বরিশাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অধ্যাপক মাহাবুল আলম, ফয়সাল জামিল।

সভায় সভাপতিত্ব করেন সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।

সভায় বক্তারা বলেন, একটি দেশের বাজেটের তিনটি প্রধান লক্ষ্য থাকে—উৎপাদন, উন্নয়ন ও কল্যাণ। এই বাজেটের মাধ্যমে একটি দেশের উৎপাদন বাড়ানোর চেষ্টা থাকে, সঙ্গে উন্নয়নকে ত্বরান্বিত করার প্রচেষ্টা থাকে। সর্বোপরি সবার কল্যাণ সাধনের চেষ্টা অব্যাহত থাকে। আমাদের জাতীয় বাজেটে মোট ১৫টি সেক্টরে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। এছাড়া স্থানীয় সরকারগুলোকে যেমন—ইউপি, উপজেলা, জেলা প্রভৃতিতেও বরাদ্দ দেওয়া হয়। আমরা সবসময় শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষা ক্ষেত্রে মোট জিডিপি’র ৫% ও মোট বাজেটের ২০% বরাদ্দের দাবী জানাচ্ছি।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের ব্যবস্থাপক (কর্মসূচি) আবদুর রউফ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আহসান মুরাদ চৌধুরী উপ-পরিচালক, সেইন্ট বাংলাদেশ

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার মাহাবুবুল হাসান, অগাস্টিন সরকার, এ ডি পি এম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী, বরিশাল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সিরাজুম মুনির টিটু, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রধান শিক্ষক মিন্টু কুমার কর, উন্নয়ন সংগঠন আরোহীর নির্বাহী পরিচালক খোরশেদ আলম, শিক্ষার্থী তাহিরা ইসলাম সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।