রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ববির প্রশাসনিক কর্মকর্তাকে জুতাপেটা

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দৈনিক মজুরিভিত্তিক এক কর্মচারী মতিউর রহমানের বিরুদ্ধে প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম রানাকে অফিস চলাকালে জুতাপেটার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ববির পরিচালকের অফিসে (অর্থ ও হিসাব) এ ঘটনা ঘটে।

ঘটনার সময় শহিদুলকে শারীরিকভাবে লাঞ্ছিতসহ অশ্রাব্য ভাষা প্রয়োগ করেছেন জানিয়ে অভিযুক্ত মতিউরের বিচার চেয়ে ববির রেজিস্ট্রার বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

এ ঘটনায় ববির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত জড়িতের বিচার দাবি করেছেন। জড়িত মতিউরকে তাৎক্ষণিক ক্যাম্পাস থেকে অপসারণ করেছে ববি উপচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

অভিযুক্ত কর্মচারী মতিউরের দাবি, ২০ জনকে চাকরি দেওয়ার কথা ৩২ লক্ষাধিক টাকা নিয়েছেন শহিদুল; কিন্তু চাকরি বা সেই টাকা ফেরত দেননি তিনি।

অন্যদিকে ভুক্তভোগী শহিদুলের দাবি, মতিউর কোনো টাকা পাবে না। কী কারণে তার সঙ্গে এমন ঘটনা ঘটাল তা তার জানা নেই।

ভুক্তভোগী প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মতিউর চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি আমাকে মেরে ফেলার হুমকি দেন। সেই ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় মতিউরের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করি। এরপর তিনি ক্ষিপ্ত হয়ে আজকে (মঙ্গলবার) এ ঘটনা ঘটালেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

অভিযুক্ত কর্মচারী মতিউর রহমান বলেন, শহিদুলের কাছে আমি ৩২ লাখ ৬০ টাকা পাই। তিনি ২০ জনকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে এ টাকা নিয়েছিলেন; কিন্তু তিনি চাকরি বা টাকা কোনো কিছুই দেয়নি। পাওনা টাকা না দিয়ে উলটো আমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করার কারণ জিজ্ঞাসা করতে মঙ্গলবার অফিসে গিয়েছিলাম। তখন শহিদুল আমাকে ধাক্কা দিলে তাকে জুতাপেটা করেছি।

ববির একাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী জানিয়েছেন, দায়িত্ব পালনকালে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এ ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর জড়িত কর্মচারীর কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার পর উপাচার্য ওই কর্মচারীকে তাৎক্ষণিক ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন। উপাচার্য দাপ্তরিক কাজে ক্যাম্পাসের বাইরে রয়েছেন। ফিরলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাদের ব্যক্তিগত ঝামেলা নিয়ে ক্যাম্পাসে এমন ঘটনার অবতারণা ঠিক নয় বলে জানান তিনি।