শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:৪৯
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

কাশ্মীর পাকিস্তানের অংশ ছিল ভবিষ্যতেও থাকবে: পাকিস্তানের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক ।। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, কাশ্মীরের জন্য ৩টি যুদ্ধ করেছি প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করব। কাশ্মীর আগেও পাকিস্তানের অংশ ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বুধবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে দেওয়া ভাষণে তিনি বলেন, একদিন অবশ্যই পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কোনো সন্দেহ নেই, কাশ্মীরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী, এটি একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে।খবর ডন ও জিয়ো নিউজের।

আসিম মুনির বলেন, স্বাধীনতার মশাল কাশ্মীরিরা প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করে আসছে। আল্লাহ তায়ালা কাশ্মীরের ভূমিকে প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদে সমৃদ্ধ করেছেন।কিছু সময়ের দখলকৃত কাশ্মীরে অত্যাচার করতে পারো কিন্তু তা স্থায়ী হবে না।

জেনারেল মুনির হুমকি দেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে তারাও পাল্টা শক্তি প্রয়োগ করবেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করবেন।

আজাদ কাশ্মীমের মুজাফ্ফরাবাদে কাশ্মীর আন্দোলনে শহিদদের বেদিতে পুষ্পস্তব অর্পণ করেন তিনি।

এছাড়া ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মীরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন আসিম মুনীর। এই নেতাদের তিনি আশ্বস্ত করেন, তাদের স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে।

জেনারেল মুনীর বলেন, জম্মু কাশ্মীরে হিন্দুবাদীদের অত্যাচার নির্যাতন বেড়ে চলছে। কিন্তু এসব অত্যাচার সেখানকার মানুষের মনোবলকে আরও শক্তিশালী করবে।