বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

তিন দিনে গাজায় ২০০ শিশুকে হত্যা করল ইসরাইল

অনলাইন ডেস্ক ।। ইসরাইলি হামলায় মঙ্গলবার ভোর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫০৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে। আর আহত হয়েছেন ৯০৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার নতুন করে গাজায় স্থল অভিযান শুরু করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলা ও স্থল অভিযান পুনরায় শুরু হওয়ার পর বৃহস্পতিবার গাজাজুড়ে অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

এদিকে, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় গাজার অনেক বাসিন্দা আবারও প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়ছেন। কারণ ইসরাইল নতুন করে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে। ইসরাইলি বিমান থেকে আবাসিক এলাকাগুলোতে লিফলেট ফেলা হয়েছে, যাতে উত্তরের বেইত লাহিয়া ও বেইত হানুন শহর, গাজা সিটির শিজাইয়া জেলা এবং দক্ষিণে খান ইউনিসের পূর্ব প্রান্তের শহরগুলোর বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গাজার মধ্যাঞ্চলে ট্যাংক পাঠানোর একদিন পর ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তরের উপকূলীয় রুট বেইত লাহিয়াতেও স্থল অভিযান শুরু করেছে।

ফিলিস্তিনি মেডিকেল কর্মীরা বলেছেন, ইসরাইলি হামলায় গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি বাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছে।