বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কুড়িগ্রামে তথ্য গোপন করায় ২ কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারীতে চলতি জেএসসি পরীক্ষায় তথ্য গোপন করে দায়িত্ব পালন করায় ২ কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সন্তানরা জেএসসি পরীক্ষা অংশ নিয়েছে। এ তথ্য গোপন করে ওই দুই প্রধান শিক্ষক জেএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার রবিবার(০৩ নভেম্বর)সন্ধ্যায় তাদের দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। সোনাহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পাটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামানকে এবং সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব বলদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভুরুঙ্গামালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।