বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৩৮
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ব‌বি‌তে ভ‌র্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর

ডেক্সরিপোর্ট:বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষনা করা হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর রোজ শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

বৃহষ্প‌তিবার (০৭ ন‌ভেম্বর) ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের সহকারী রে‌জিষ্ট্রার বাহাউ‌দ্দিন গোলাপ। তি‌নি জানান, সকাল ১০ টায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে ভর্তি পরীক্ষার নতুন এ সময়সূচি নির্ধারণ করা হয়। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টা হতে ১১ টা “খ” ইউনিট, বিকাল ৩ টা হতে ৪ টা “গ” ইউনিট এবং ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১ টা হতে ১২:৩০ টা পর্যন্ত “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য গত ৬ নভেম্বর ২০১৯ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করে অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) বলেছিলেন, আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে স্থগিত হওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা করে সুষ্ঠভাবে এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বরিশাল বিশ্ববিদ্যালয়ের http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.ac.bd এবং www.bu.ac.bd ওয়েবসাইট সমূহে পাওয়া যাবে।