বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৭
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

শনিবার থেকে কমতে পারে বৃষ্টির প্রবণতা

ডেস্ক রিপোর্ট ।।মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশ টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে,আগামীকাল শনিবার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে পারে। ফলে শনিবার থেকে ভ্যাপসা গরম বাড়বে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, রাজধানীতে আগামী ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা কম।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টি কম থাকবে। তবে ঢাকাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। এ অবস্থায় ভ্যাপসা গরম বাড়তে পারে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, ঢাকায় আবার ১২ আগস্টের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে ভারি বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সৈয়দপুরে শুক্রবার দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে।