বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১২
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই

ডেস্ক রিপোর্ট ।। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন শাপলা প্রতীক দেওয়া হয়নি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য৷ তাদেরকে দেওয়া হয়নি। পরে এনসিপি শাপলা চেয়েছে। তাই কাউকে এই প্রতীক দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, শাপলা প্রতীক না দিলে কীভাবে নির্বাচন হয়, এনসিপি নেতা সারজিস আলমের এমন বক্তব্যকে হুমকি মনে করি না। রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, আমরা শুনেই যাব, আমরা আমাদের কাজ করে যাব।

বরং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার কথা জানালেন এ এম এম নাসির উদ্দিন।

ফেব্রুয়ারিতে নির্বাচনের জোরেশোরে প্রস্তুতি চলছে উল্লেখ করে সিইসি বলেন, প্রধান উপদেষ্টাও বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় হিসেবে ফেব্রুয়ারির কথা বলছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা নিয়ে সন্দেহ নাই। আর সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। সংবিধান ও আরপিও অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে। পিআর পদ্ধতিতে ভোটে সংবিধান ও আরপিও বদলাতে হবে।

এদিকে, রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেছেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে দুয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে।