মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৪১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ইডেন কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ,আহত ৫

ডেক্সরিপোর্ট:ঢাকার ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুপার রেফারেন্সে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের ২১৯ নম্বর কক্ষে নাবিলা নামে একজন বহিরাগত থাকতেন। তাকে কেন্দ্র করেই হলের ছাত্রলীগের অন্য গ্রুপের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনকে মারধর ও সাবিকুন্নাহার তামান্না নামে একজনের হাতে ছুরি দিয়ে কোপ দেয়ার অভিযোগ ওঠে রুপার বিরুদ্ধে। পরে অন্যপক্ষ রুপার গ্রুপের কর্মীদের ওপর পাল্টা হামলা করে। পরে বহিরাগত নাবিলাকে লালবাগ থানায় হল প্রশাসনের মাধ্যমে সোপর্দ করা হয়।

ঘটনার পর থেকে ইডেন কলেজ গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে রুপা সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো সমর্থক তৈরি করিনি যারা কাউকে হামলা করবে বা মারধর করবে। ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনজুমানারা অনুর সমর্থকরা বঙ্গমাতা হলে গিয়ে আমার চার-পাঁচ জন কর্মীর উপর হামলা করেছে।’ অন্যদিকে আনজুমানারা অনুর দাবি, তিনি ক্যাম্পাসে ছিলেন না। এমনকি কাউকে মারধরের কথাও অস্বীকার করেন তিনি।

এ খবর নিশ্চিত করে লালবাগ থানার ওসি একেএম আশরাফ উদ্দিন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।