মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ৪:৫৬
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল ইসি

ডেস্ক রিপোর্ট ৷। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–কে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, বাংলাদেশ আম জনগণ পার্টি পেয়েছে ‘হ্যান্ডশেক’ আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।

ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব রাজনৈতিক দলের নিবন্ধন বা প্রতীক বরাদ্দ নিয়ে কারো আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিলপত্রসহ লিখিতভাবে ইসির সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে।

এর আগে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নেয়। অন্য দুটি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাসী) ও বাংলাদেশ আম জনগণ পার্টি।

বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “নিবন্ধনপ্রাপ্ত দলগুলোর বিষয়ে দাবি-আপত্তি আহ্বান করে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পরই চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ প্রদান করা হবে।”