বৃহস্পতিবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৪৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

স্ত্রী-সন্তানসহ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ডেস্ক রিপোর্ট ।। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী, তার ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জব্দ ৮১টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মায়ার ১৬টি, পারভীনের ৩৬টি ও রাশেদুলের ২৯টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন এ আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করে বাংলাদেশের বাইরে গমন করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে। অনুসন্ধানটি চলমান অবস্থায় যাতে আত্মসাতকৃত অর্থ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত না হতে পারে- তার পরিপ্রেক্ষিতে ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধানমতে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।