মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪২
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

দুমকিতে টাইফয়েড কর্মসূচি জোরদার,স্কুল পর্যায়ে টিকাদানের হার ৯৪%

মো: রাকিবুল হাসান,দুমকি(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা ।। পটুয়াখালীর দুমকিতে সরকার ঘোষিত গত ১২ অক্টোবর থেকে আগামী ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদান কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ পর্যন্ত স্কুল পর্যায়ে টিকাদানের হার ৯৪% এবং কমিউনিটি পর্যায়ে ৩৮.৫৮% সমাপ্ত হয়েছে।

দুমকি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়,গত ১২ অক্টোবর/২৫ থেকে চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ৯মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের মোট লক্ষ্যে মাত্রা ছিল ২০,৮৭৩ জন। এর মধ্যে স্কুল পর্যায়ে ছাত্র ছাত্রীর লক্ষ্যমাত্রা ১৫,৪৯৩ জন এবং কমিউনিটি আওতায় লক্ষ্যমাত্রা ছিল ৫৮৫০ জন। স্কুল পর্যায়ে রেজিষ্ট্রেশনের হার ৬৫.৫০% এবং কমিউনিটি পর্যায়ে রেজিষ্ট্রেশনের হার ছিল ৯১.৫০% যা উভয় মিলে উপজেলা পর্যায়ে রেজিষ্ট্রেশনের হার ছিল ৭২.২৮%।

স্কুল পর্যায়ে ছাত্র ছাত্রীদের ১৫৪৯৪ জনের মধ্যে ১৪৫৫৯ জন ইতি মধ্যে টাইফয়েড টিকা গ্রহণ করেছে। কমিউনিটি পর্যায়ে ৫৮৩০ জনের মধ্যে এপর্যন্ত টিকা গ্রহণ করেছে ২০৭৩ জন। সব মিলিয়ে স্কুল পর্যায়ে টিকাদানের হার ৯৪% এবং কমিউনিটি পর্যায়ে ৩৮.৫০%। তবে উভয় সেকসনের টাইফয়েড টিকাদান কর্মসূচি আগামী ১৩ নভেম্বর/২৫ পর্যন্ত অব্যাহত থাকবে।

এব্যাপারে দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহিন দৈনিক ইনকিলাব’কে জানান, প্রথম দিকে রেজিষ্ট্রেশন ও টিকা নেয়ার হার কম থাকলেও বর্তমানে অভিভাবক ও ছাত্র ছাত্রী রা যথেষ্ট সচেতন হয়ছে। ফলে টীকা নেয়ার হার বৃদ্ধি পেয়েছে। সামনে আরও ১ সপ্তাহ ক্যম্পেইন চলবে। আশাকরি আমরা নির্দিষ্ট সময়ে সকল শিশু কিশোরকে টিকা দিতে সক্ষম হব।