মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪১
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

উজিরপুরে পানের ন্যায্য মূল্য, প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের দাবীতে সমাবেশ

সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল)।। বরিশাল জেলার উজিরপুর উপজেলার পানের রাজ্য নামে খ্যাত ঐতিহ্যবাহী এই পান চাষীদের উদ্যোগে পানের ন্যায্য মূল্য, প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ নভেম্বর) বিকাল ০৪ টায় উজিরপুর উপজেলার একজন সফল পান চাষী গুরুদাস ব্যানার্জি শ্যামল এর বাড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

উজিরপুর উপজেলার পানের বাজারে হঠাৎ করে ধস নামায় চরম বিপাকে পড়েছেন উপজেলার হাজারো পানচাষী। বাজারে পানের দাম দিনকে দিন কমতে থাকায় এই কৃষি পেশায় নিয়োজিত কৃষকরা পড়েছেন অর্থনৈতিক সংকটে।

স্থানীয় সূত্র জানায়, উজিরপুর উপজেলার শিকারপুর, শোলক, বামরাইল ও গুঠিয়া ইউনিয়নের প্রায় ৪০ ভাগ মানুষ পানের চাষাবাদের সঙ্গে সরাসরি যুক্ত। পানের ভালো দামের আশায় বহু কৃষক পৈতৃক জমিতে পান বরজ গড়ে তুলেছেন। কিন্তু গত দুই মাস ধরে বাজারে পানের দাম আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় চাষীরা ব্যাপক লোকসানে পড়েছেন।

বক্তারা বলেন, উজিরপুরের অন্যতম প্রধান অর্থকরী ফসল হিসেবে এতদিন পানের কদর থাকলেও বর্তমানে পান রপ্তানিতে সরকারের কেজি প্রতি ৫ ডলার ধার্য করায় বাংলাদেশ থেকে পান রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পথে। সে সুযোগে প্রতিবেশী রাষ্ট্র পানের বাজার দখল করে নেয়। এতে চরম অর্থনৈতিক দুর্ভোগে পরে এদেশের চাষীরা। এই অর্থকরী ফসলটি এখন বাজারে বিক্রি হচ্ছে না বলে কৃষকদের দাবি।

এছাড়া পান উৎপাদনের জন্য কাঁচামাল বাঁস, সরিষার খৈল, সার, ঔষধ ও উৎপাদন সংক্রান্ত ব্যয়ের উচ্চমুখী আর বিক্রয় ঘাটতি নিম্নমুখী হওয়ায় কৃষকরা অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।

এক সময় যে পান প্রতি বিড়া ২০০-২৫০ টাকায় বিক্রি হতো, বর্তমানে সেই পান বিক্রি হচ্ছে মাত্র ৫০-৬০ টাকায়। অথচ পান বরজ পরিচালনায় খৈল, বাঁশের শলা ও ছাউনি তৈরির ক্যাশির দাম প্রায় দেড়গুণ বেড়েছে। ফলে উৎপাদন খরচ উঠছে না, বরং ধার দেনা করে বরজ মেরামত করতে হচ্ছে চাষীদের।

এসময় উজিরপুর পান চাষী গুরুদাস ব্যানার্জি শ্যামল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তা অধ্যাপক আবদুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এছাড়া দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন নৃপেন্দ্র নাথ বাড়ৈ, মো:জলিলুর রহমান, জাফর আহমদ তালুকদার প্রমুখ