বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫৪
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুমকিতে বিএমএসএফ’র আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

মো: রাকিবুল হাসান,দুমকি পটুয়াখালী।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), দুমকি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দুমকিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও দুমকি শাখার সভাপতি এম. আমির হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. সুমন মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুমকির প্রবীন সাংবাদিক, সাবেক প্রেসক্লাব দুমকির সভাপতি ও দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং স্বদেশপ্রেম আপসহীন রাজনীতিসহ দেশ ও দেশের জাতির জন্য অবদানের কথা স্মরণ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

বিশেষ অতিথি ও আলোচকদের মধ্যে আরও বক্তব্য রাখেন আমিনুল ইসলাম শাহিন, বিএমএসএফ দুমকি শাখার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন আরাফাত এবং কার্যনির্বাহী সদস্য মো. বাহাদুর হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দুমকি প্রেসক্লাবের সদস্য-দৈনিক ইনকিলাব দুমকি প্রতিনিধি মো: রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আরিফুর রহমান মামুন, দপ্তর সম্পাদক গাজী অহিদুজ্জামানসহ সদস্য রিয়াজ পাহলান প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মাসুম বিল্লাহ। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।