রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:১২
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

সম্প্রচারের অপেক্ষায় আরও ১১ টিভি চ্যানেল:তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ডেক্সরিপোর্ট:সম্প্রচারের অপেক্ষায় রয়েছে আরও ১১ টিভি চ্যানেল সোমবার সংসদে টাঙ্গাইল-৬ আসনের আহসানুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ৪৫টি বেসরকারি টিভি চ্যানেলকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণ সম্প্রচারে আছে ৩০টি। ১১টি সম্প্রচারের অপেক্ষায় আছে এবং ৪টি ফ্রিকোয়েন্সি পায়নি।

মেহেরপুর-২ আসনের মোহাম্মদ সহিদুজ্জামানের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, উজবেকিস্তান ও কাজাকিস্তানে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার হচ্ছে। এছাড়া আইপিটিভি-এর মাধ্যমে পৃথিবীর প্রায় সব দেশেই বিটিভি দেখার সুযোগ রয়েছে।

সংসদে দেয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী অপেক্ষায় থাকা টিভি চ্যানেলগুলো হলো- আব্দুল্লাহ আল মামুনের চ্যানেল ২১, নুর মোহাম্মদের উৎসব, মোহাম্মদ সাইফুল আলমের রংধনু, ধানাদ ইসলাম দীপ্তর তিতাস, তানভির আবিরের খেলা টিভি, জিনাত চৌধুরীর আমার টিভি, মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভি, মুহম্মদ শফিকুর রহমানের সিটিজেন টিভি, তানজিয়া সিরাজের প্রাইম টিভি, শীলা ইসলামের স্পাইস টিভি ও আবুল বাশার মোহাম্মদ রকিবুল বাসেতের টিভি টুডে।