শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:০৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট ।। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ।

মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের সভাকক্ষে প্রথম দিনের প্রশিক্ষণে অংশ নেন অর্ধশত সংবাদকর্মী। দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সুলতান মাহমুদ বলেন, নির্বাচন শুধু একটি ভোটপ্রক্রিয়া নয়, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধ্যায়। এ অধ্যায়ে সাংবাদিকদের দায়িত্ব সবচেয়ে বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের জ্ঞান দক্ষতাকে কাজে লাগিয়ে রিপোর্টের খুঁটিনাটি বিষয়, সমসাময়িক প্রেক্ষাপট, নির্বাচন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত ধারণা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ভুল তথ্য, গুজব কিংবা পক্ষপাতদুষ্ট সংবাদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরাই জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে পারেন।

অনুষ্ঠানে পিআইবির সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হিরা, বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। এ সময় বরিশালের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।