ডেস্ক রিপোর্ট ।। একটি রাজনৈতিক দল যাদের জনগন ভিন্ন পরিচয়ে চেনে, ‘জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’এই বাংলাদেশে আবহমান কাল ধরে কৃষকের পাশাপাশি কৃষানি ভাই বোনেরা প্রত্যন্ত অঞ্চলে মাঠে কাজ করে।শুধু মাঠেই নয় কলকারখানা ও গার্মেন্টসে পুরুষের সাথে নারীরাও কাঠে কাঠ মিলিয়ে কাজ করে।গার্মেন্টস শিল্প টিকিয়ে রেখেছে এদেশের মা- বোনেরা।প্রিয় ভাই বোনেরা আজ আমরা অত্যন্ত কস্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি যাদেরকে মানুষ গুপ্ত হিসেবে চেনে ঐ নতুন জালেমদের নেতা সে দুই তিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদের নিয়ে অত্যন্ত কলঙ্গিত একটি শব্দ ব্যবহার করেছে।যেই দলের নেতা কর্মীদের নিজের দেশের মা-বোনদের কস্টের প্রতি বিন্দু মাত্র সম্মান নেই তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মান মূলক মর্যাদা পূর্ন কোন আচরন আশা করতে পারেনা
গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। নেতাদের বলব- ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কি হয়- সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।’বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। জনগণের জন্যই বিএনপির সব পরিকল্পনা, তাদের জন্য দেশ।গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে গেলে জনগণের সমর্থন প্রয়োজন। জনগণকে ১২ তারিখ তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’ আইডি হ্যাকড হয়েছে বলে মিথ্যা বলছে। অপরাধ ঢাকার জন্য মিথ্যা কথা বলছে তারা, তাদের দ্বারা সৎ মানুষের শাসন কায়েম সম্ভব নয়। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
এর আগে ভোর থেকেই প্রিয় নেতাকে একনজর দেখতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।কেউ কেউ ফজর নামাজ পড়েই ঐতিহাসিক বেলস পার্ক মাঠের দখল নিয়েছেন।
মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক এর সভাপতিত্বে সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন।