শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পটুয়াখালী-৩ আসনে চ্যালেঞ্জের মুখে ভিপি নুর

প্রার্থিতা প্রত্যাহার করেননি হাসান মামুন, ভিপি নুরের জন্য
ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনেও মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনি লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও হাসান মামুন তার প্রার্থিতা বহাল রেখেছেন। তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়ে এ আসনে দলীয় কোনো প্রার্থী দেয়নি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির সমর্থন থাকলেও হাসান মামুনের প্রার্থিতা ভিপি নুরের ভোটের সমীকরণে প্রভাব ফেলবে। বিশেষ করে তৃণমূল বিএনপির বড় একটি অংশের নেতাকর্মী ও সমর্থকরা হাসান মামুনের পক্ষে কাজ করছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, ‘জনগণের সঙ্গে কমিটমেন্ট ছিল আমি নির্বাচন করবো। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমি নির্বাচনের মাঠে আছি। আমি রাজনীতি করি জনগণের জন্য, সব সময় জনগণের পাশে থাকবো।’