বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩১
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন : জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট ।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জামায়াত আমির বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। সরকারে যেতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে জামায়াত। সরকার গঠন করতে পারলে সব দলকে নিয়ে কাজ করা হবে।

নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, ভোটের ফল গণনা এখনো শেষ হয়নি। এখনই চূড়ান্ত কিছু বললে ভোটারদের প্রতি সুবিচার হয় না। ধীরে ধীরে ফল আসবে। জাতির গুরুভার পেলে আমরা দেশ ও মানুষের জন্য কাজ করবো।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা আমাদের ভুল হলেও ছাড় দেবেন না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দিয়েছেন ভোটাররা। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।