বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

পাবনা-১ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী নিজামীর ছেলে নাজিবুর

ডেস্ক রিপোর্ট ।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফলাফল গণনার পর এই তথ্য জানা গেছে। বেসরকারিভাবে ৯৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

বেসরকারি ফলাফলের পাওয়া তথ্য অনুযায়ী, ওই আসনের মোট ৯৪টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৬২৪ ভোট। নাজিবুর রহমান মোমেন জামায়াতের সাবেক আমীর মওলানা মতিউর রহমান নিজামীর ছেলে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৫৮ ভোট।