বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

কক্সবাজার-১ আসনে বিজয়ী সালাহউদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট ।। ত্রয়োদশ জাতীয় সংসদ বির্বাচনে কক্সবাজার-১ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি জয়লাভ করেন।

ধানের শীষ প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ২ লাখ ২ হাজার ৫৬৬ ভোট এবং তার নিকতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। আসনে মোট ১৭৭টি কেন্দ্রের ফলাফলে এই ভোট পান তারা।

জয়ের পর সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে৷ এই দিনটির জন্য মানুষ অপেক্ষা করছে৷ এখন দায়িত্ব অনেক বেশি। শহীদের ও গণতন্ত্রের আকাঙ্খা পূরণ করতে হবে৷

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের দ্বায়িত্ব হবে সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনা হবে৷ দুই-তৃতীয়াংশ বেশি আসনে নিয়ে বিএনপি জয়লাভ করবে৷ এই বিজয় প্রত্যাশিত ছিল। সংসদ একটি শক্ত একটা বিরোধী দল পাবে বলেও আসা প্রকাশ করেন তিনি৷