বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৫৮
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

পরাজিত হয়েও হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর পাশে আজীবন থাকার ঘোষণা দিলেন আবদুল জব্বার

ডেস্ক রিপোর্ট ।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ৭৪ হাজার ৬৮৪ ভোট পেয়েও হেরে গিয়েছেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবদুল জব্বার। সেখানে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান। আর দাঁড়িপাল্লার অর্ধেক ভোট পেয়ে ৩য় অবস্থানে গেছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের।

বেসরকারীভাবে চুড়ান্ত ফলাফল ঘোষণার পর জনগণের রায় মেনে নেন পরাজিত প্রার্থী আবদুল জব্বার। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে লিখেছেন, “প্রিয় মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজিরহাটের জনসাধারণ আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ‎নির্বাচনে জয় পরাজয় থাকবে কিন্তু আপনাদের ভালোবাসা ও সহযোগিতা অনেক পেয়েছি। ‎আমরা চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ফয়সালা। ‎এই কঠিন কাজে যারা সাথে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া। ‎আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইন শা আল্লাহ। ‎

‎মহান রাব্বুল আ’লামীন আপনাদের সকলের কল্যাণ দান করুন, আমিন”।