শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০০
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে দুই শতাধিক ব্যক্তিকে ইফতার সামগ্রী দিল শ্রমিক কল্যাণ ফেডারেশন

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল কোতয়ালী থানা শাখার উদ্যোগে দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার জুম্মাবাদ নগরীর একটি কনভেনশন হলে আলোচনা সভা শেষে এসব বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগররের সভাপতি মাস্টার মিজানুর রহমান। সভাপতি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতয়ালী থানা সভাপতি মাহমুদুল হাসান কামাল। এছাড়া কোতয়ালী থানা শাখার সেক্রেটারি সেলিম হাওলাদার, সহ সভাপতি আবু জাফর, শিক্ষাবিদ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জহির ‍উদ্দীন বাবর বলেন, সাহাবাদের আদলে মানুষ গড়ার প্রয়াস চালাচ্ছে জামায়াতে ইসলামী। ন্যায় ইনসাফের সমাজ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সমর্থন প্রয়োজন। সেজন্য আমাদেরকে আল্লাহর রাসুল (স:) এর আদর্শে জীবন পরিচালনায় অভ্যস্থ হতে হবে।