শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

খুলনা-ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

এস. এম. সাইফুল ইসলাম কবির ।। বাগেরহাট জেলার ফকিরহাটে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাসিব মোল্লা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব মোল্লা উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হাসিব মোল্লা ফকিরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিশ্বরোড মোড় এলাকায় এসে বাইপাস সড়ক থেকে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘এন আর কার্গো সার্ভিস’ নামে একটি কাভার্ড ভ্যানের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর মহাসড়কে দীর্ঘসময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স–এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধার করেন।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিশ্বরোড মোড়ে সড়ক নিরাপত্তা জোরদার ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।