বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৫৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশালে নিকাহ্ রেজিস্ট্রারগণের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সিটি করপোরেশন ও জেলার নিকাহ্ রেজিস্ট্রারগণের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বরিশাল জেলা রেজিস্ট্রার এর কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী সমিতির বরিশাল জেলা সভাপতি মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা রেজিস্ট্রার মোঃ মোহছেন মিয়া,বিশেষ অতিথি ছিলেন, সদর সাব রেজিস্ট্রার
মোঃ নূর আলম সিকদার,বরিশাল জেলা রেজিষ্ট্রি অফিসের প্রধান সহকারী মহাদেব চন্দ্র দাস।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা রেজিস্ট্রার মোঃ মোহছেন মিয়া বলেন,প্রশিক্ষণ হলো একটি সুপরিকল্পিত প্রক্রিয়া, যার মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটিয়ে কাজের মান বাড়ানো হয়।প্রশিক্ষণের মাধ্যমে মানুষের পেশাগত উৎকর্ষ সাধন ও প্রতিষ্ঠানের কর্মদক্ষতা নিশ্চিত করা হয়।মানুষ যদি চায় নিজের পরিবর্তন ঘটাবে, তাহলে সেটা তার দ্বারাই সম্ভব।

মেরে কেটে ধমক দিয়ে কাউকে নিয়ন্ত্রণে আনা যায়না।ভালবেসে যে টুকু আদায় করা যায়।জোর করে তা কখনোই আদায় করা যায় না।নিকাহ রেজিষ্ট্রারদের নিয়ন্ত্রণ কারী কর্মকর্তা হিসেবে নিকাহ্ রেজিস্ট্রার গনকে প্রশিক্ষন দেয়ার মাধ্যমে কর্মক্ষেত্রে আরো বেশি দক্ষ করে গড়ে তোলার জন্যই আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

পরে জেলা রেজিস্ট্রার ও সদর সাব রেজিস্ট্রার নিকাহ্ রেজিস্ট্রার গনকে হাতে কলমে প্রশিক্ষন দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যান পরিষদের বরিশাল জেলা সভাপতি কাজী আমান উল্লাহ আমান,মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী সমিতির বরিশাল জেলার সহ-সভাপতি কাজী আঃ হালিম জমিদার,সহ-সভাপতি কাজী মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারী কাজী অলিউর রহমান,সাংগঠনিক সম্পাদক কাজী আঃ কাদের সহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার নিকাহ্ রেজিস্ট্রার বৃন্দ।