বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৪৩
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

লালমনিরহাটে ৪দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন

কাজী শাহ্ আলম,লালমনিরহাট প্রতিনিধি:আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে ৪দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এ আয়কর মেলার উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: মতিয়ার রহমান।

রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক, সিভিল সার্জন ডাঃ কাসেম আলী, ব্যবসায়ী মোকছেদুর রহমান, জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ আমিনুল ইসলাম, সম্পাদক এ্যাডঃ মজমুল প্রামাণিক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, লালমনিরহাট সার্কেল-১৫ এর সহকারী কর কমিশনার কুমার রিপন মোদক। আয়কর মেলায় ১০টি স্টোল স্থান পায়।

উল্লেখ্য, গত বছর লালমনিরহাট জেলা থেকে মোট কর আদায় হয় ৪১কোটি ৫০লাখ টাকা। এবারে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৪৫ কোটি টাকা।