বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১৭
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

শ্বশুর বাড়িতে মিষ্টির পরিবর্তে পেঁয়াজ নিয়ে গেলেন জামাই

ডেক্সরিপোর্ট:পেঁয়াজের বাজারে লাগামহীন দামে মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে। তাই শ্যালক-শ্যালিকা ও শ্বশুর-শাশুড়িও রসিকতা করে জামাইকে ফলমূল কিংবা মিষ্টির পরিবর্তে পেঁয়াজ আনতে বায়না ধরছে।

তাই শ্বশুরবাড়িতে জামাইরাও মিষ্টি কিংবা ফলমূলের পরিবর্তে নিচ্ছেন দেশের সবচেয়ে বহুল আলোচিত পেঁয়াজ। ঘটনাটি ঘটেছে ঢাকার উপকণ্ঠ ধামরাইয়ে।

ধামরাইয়ের আতুল্লারচর গ্রামের আবুল কাশেমের বাড়িতে শুক্রবার দিবাগত রাতে তার জামাই শেখ মো. রজব আলী আগের মতো মিষ্টি ও ফলমূল না এনে বাজার থেকে উপহার সামগ্রীর বাক্সে করে ১২ কেজি পেঁয়াজ আনেন। প্যাকেট খুলে পেঁয়াজ দেখে শ্বশুরবাড়ির লোকজন মহাখুশি।

শুধু তাই নয়, এখন অন্য সব নামিদামি উপহারসামগ্রীর পাশাপাশি পেঁয়াজও অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য পাচ্ছে। তাই বিয়ে ও জন্মদিনের অনুষ্ঠানে এখন উপহার দেয়া হচ্ছে পেঁয়াজ।