রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজারহাটে প্রেমিকের হাতে প্রেমিকার বাবা খুন

মো:মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী প্রতিনিধিঃকুড়িগ্রামের রাজারহাটে প্রেমিকের হাতে প্রেমিকার বাবা খুন হওয়ার চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ায় পুলিশ প্রেমিককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার রাজারহাট ইউনিয়নের নাটুয়ামহল পোদ্দারপাড়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের খগেন্দ্র নাথ রায়ের পুত্র মৃনাল কান্তি(২৩) একই গ্রামের মোসলেম উদ্দিনের কন্যা সপ্তম শ্রেনীর ছাত্রী(১৩) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন চলছিল। কিন্তু বিষয়টি তার বাবা মোসলেম উদ্দিন জানতো না। ঘটনার দিন গত ১৪নভেম্বর রাতে প্রেমিকার শয়ন ঘরে প্রেমিক যুগল অবস্থান করলে বাজার থেকে এসে বিষয়টি টের পায় পিতা মোসলেম উদ্দিন। এরই এক পর্যায়ে দরজা ভেঙ্গে মোসলেম উদ্দিন ঘরে প্রবেশ করলে প্রেমিক মৃনাল কান্তি নিজেকে বাঁচাতে প্রেমিকার বাবাকে আঘাত করে পালিয়ে যায়।

এ সময় প্রেমিকার বাবা গুরুতর আহত হলে বাড়ীর লোকজন স্টোক করার কথা বলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথিমধ্যে মোসলেম উদ্দিন(৪৮) মারা যায় বলে মেডিকেলের কর্তব্যরত ডাক্তার জানায়। বিষয়টি চেপে গিয়ে পরিবারের লোকজন পরদিন ১৫নভেম্বর শুক্রবার লাশ দাফনের ব্যবস্থা করলে এলাকাবাসীর সন্দেহ হয়।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। সুরতহালে লাশের ডান হাতে রক্ত ও বুকে ও অন্ডকোষে আঘাতের চিহৃ রয়েছে বলে একাধিক এলাকাবাসী জানায়। পরে পুলিশ প্রেমিকা ও তার মা পারুল বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘাতক প্রেমিক মৃনাল কান্তির নাম বের হয়।

পুলিশ মোসলেম উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালে এবং প্রেমিক মৃনাল কান্তি রায়কে বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনার নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিক মৃনাল কান্তির সম্পৃক্ততা পাওয়া গেছে।