রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় ৪ দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন

ভোলা প্রতিনিধি:ভোলায় ৪ দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

রোববার (১৭ নভেম্বর) সকালে জেলা পরিষদ চত্বরে ৪ দিন ব্যাপি এ মেলা উদ্বোধন করা হয়।পরে জেলা প্রশাসক মিলনায়তনে মেলা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুূপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র মো. মনিরুজ্জামান,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা সার্কেল ১০ ও ১১ এর সহকারী কর কমিশনার মো. মাসুম বিল্লাহ, আয়কর আইনজীবী এ্যাভোকেট স্বপন কুমার সাহা ও জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি অবিনাশ নন্দী বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বিশে^ যেসব দেশ আজ উন্নত দেশ হিসাবে নিজেদের অধিষ্ঠিত হয়েছে,সেসব দেশের উন্নতির মূলে রয়েছে অভ্যন্তরীন আয়। আর এই আয়ের মূল হচ্ছে নাগরিকদের আয়কর। সেসব দেশের শতভাগ মানুষ আয়কর দেয়।

বক্তারা আরো বলেন, বাংলাদেশে উন্নয়নের যে ধারার সূচনা হয়েছে,তাকে অব্যাহত রাখতে হলে সবাইকে স্বত:প্রনোদিত হয়ে আয়কর পরিশোধ করতে হবে। এটা নাগরিক দায়িত্ব। নাগরিক রা যথাযথ ভাবে কর পরিশোধ না করলে দেশের উন্নয়ন-অগ্রগতি কোন ভাবে সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বেতে দেশ এগিয়ে যাচ্ছে। আত্মনির্ভরশীল জাতি হিসাবে বিশ্বে মাথা উচুঁ করে দাঁড়াতে চাই। এরই মধ্যে সে প্রচেষ্টা অনেক দূর এগিয়েছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে নিয়মিত কর প্রদানের জন্য সকল শ্রেনী-পেশার মানুষকে আহবান জানান বক্তারা।

এবারের মেলায় ১২৫ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর গত বছর আদায় হয়েছিলো ১১২ কোটি টাকা । প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। আগামী ২০ অক্টোবর আয়কর মেলা শেষ হবে।