রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় সরকারী নুরজাহান ব্র্যান্ডের প্যাকেট বাজারজাত,মিল সিলগালা

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:ভোলায় বিসিক এলাকায় খান ব্রাদার্স মিলে খাদ্য মন্ত্রণালয়ের ৩ হাজার ২শত বস্তা সরকারী চাল অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডের নতুন প্যাকেট করে বাজারজাত করার সময় জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার(১৮নভেম্বর) দুপুরে ভোলা সদরের চরনোয়াবাদের বিসিক এলাকায় অভিযান চালিয়ে ভোলা সদর এসিল্যান্ড কাউছার হোসেন চালগুলো জব্দ করেন।

এসময় খান ব্রাদার্স মিলটিকে সিলগালা করেন এবং ম্যানেজার মো. মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জড়িমানা সহ উভয় কারাদন্ডে দন্ডিত করেন। দন্ডপ্রাপ্ত মোতালেব ভোলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোজাফর সিকদারের ছেলে।

ভোলা সদর এসিল্যান্ড কাউছার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খান ব্রাদার্স মিলে প্রায় ১০৩ মেট্রিক টন চাল এর মধ্যে ৯৪ মেট্রিকটন চালের প্রায় ৩ হাজার ২শ বস্তা চাল খাদ্য মন্ত্রণালয়ের সরকারী চাল।তারা র্দীঘ দিন ধরে বিভিন্ন চালের সাথে সরকারী চাল মিশিয়ে অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডের প্যাকেট নকল করে বাজারজাত করার সময় অভিযানে প্রমাণ মিলেছে।

এসময় খান ব্রাদার্স মিলটিকে সিলগালা করা হয়েছে এবং ম্যানেজার মো. মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জড়িমানা সহ উভয় দন্ড প্রদান করা হয়।