রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুড়িগ্রামে ১৫ বোতল ফেন্সিডিল সহ আটক ১

ফুলবাড়ী,প্রতিনিধিঃকুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রীজে রোববার রাতে ১৫বোতল ফেনসিডিলসহ আনোয়ারুল ইসলাম শাকিল(২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক শাকিল উলিপুর উপজেলার পৌরশহরের হায়াৎখা পাঠানপাড়া এলাকার ময়েজ উদ্দিনের পুত্র।এবং উপজেলা ছাত্রদল সভাপতি সাইদুর রহমান টিপুর ছোট ভাই।

জানা যায়,রোববার রাতে ধরলা ব্রীজে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম উপস্থিত থেকে পুলিশি চেকপোষ্ট চলাকালে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকে থাকা আনোয়ারুল ইসলাম শাকিল নামের ওই যুবকের দেহ তল্লাশী করে তার জ্যাকেটে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৫বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

সোমবার(১৮ নভেম্বর) কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহ্ফুজার রহমান জানান,আটক শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।