বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৩৫
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ভূরুঙ্গামারীতে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম চিত্তরঞ্জন বর্মন (৩৫)। সে নাগেশ্বরী উপজেলার ডায়নারপাড় এলাকার কান্তিরাম বর্মনের ছেলে।

অপরদিকে শনিবার মধ্যরাতে ভূরুঙ্গামারীর উপজেলার শিংঝাড় এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল। আটক ওই নারীর নাম জায়েদা বেগম (৩৫)। সে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার আজমাতা এলাকার আজিজুল হক ওরফে বাঙ্গালের স্ত্রী।

ওসি ইমতিয়াজ কবির ঘটনার সততা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।