রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করায় ভোলায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

ভোলা প্রতিনিধি:ভোলায় বিভিন্ন উপজেলায় অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করার দায়ে ৮ ব্যবসায়ীকে জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাসন উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জড়িমানা করা হয়।

অতিরিক্ত মূল্যে লবন বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯’র ৪০ধারায় ভোলা সদরে মোঃ হাসান নামে এক লবণ ব্যবসায়ীকে ৫হাজার টাকা জড়িমানা করা হয়। এসময় লবণ ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। পরে তা ছেড়ে দেওয়া হয়।

লালমোহন উপজেলায় মেমার্স জিহাদ স্টোর, মেসার্স জান্নাত স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স রাধিয়া স্টোর এবং মা স্টোরকে ৫হাজার টাকা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবংচরফ্যাসন বাজারের ব্যবসায়ী বাবুল (২৭)কে ৫ হাজার, মো. সেলিম (২৯) কে ৩ হাজার ও আলমগীর হোসেন(৪২) কে ৩ হাজার টাকা করে ৩জনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোলায় নির্ধারিত মূল্যের বেশী টাকায় লবন বিক্রি করলে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানিয়ে বিভিন্ন উপজেলায় মাইকিং করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে জেলার সদর সহ বিভিন্ন উপজেলায় লবণ সংকট গুজবে বাজারগুলোতে লবণ ব্যবসায়ীরা অতিরিক্ত দামে লবণ বিক্রি করে। মুহূর্তের মধ্যে বাজারে লবন সংকট দেখা দেয়। বিকেল জেলা ও বিভিন্ন উপজেলা প্রশাসন বাজার তদারকীতে মাঠে নামেন। এসময় অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করার দায়ে ভোলা,লালমোহন ও চরফ্যাশনে ৮ ব্যবসায়ীকে জড়িমানা করা হয়।

এবিষয়ে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান গুজব ছড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যেনের বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন হবে।