রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৬
শিরোনাম :
বিআরটিসিতে বেড়েছে সেবা,প্রশংসিত চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা! বরিশালে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত আটটার মধ্যে বন্ধে অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিএনপি নেতা নুরুল আমিন ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ শেখ হাসিনা ছিলেন বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার অনিয়মের বিরুদ্ধে কঠোর বরিশাল সদর ভূমি অফিস! বরিশালে মিছিলের প্রস্তুতির সময় শ্রমিক লীগ নেতা আটক জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত আটটার মধ্যে বন্ধে অভিযান

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুন খন্দকার-এর নির্দেশনায় আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বরিশাল নগরীর সদর রোড, পুলিশ লাইনস রোড, কাকলির মোড় ও বটতলা এলাকায় শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৮ ঘটিকার মধ্যে বন্ধ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত সময়সীমা মেনে রাত ৮:০০ ঘটিকার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের সতর্ক করা হয় এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়।

অভিযানে ওজোপাডিকোর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও নির্ধারিত সময়ের মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।