শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বরিশালকে আধুনিক শিল্প-বাণিজ্যিক ও পর্যটন নগরী গড়ার পরিকল্পনা এনসিপি প্রার্থীর!

ডেস্ক রিপোর্ট ।।‘প্রাচ্যের ভেনিস’খ্যাত বরিশালকে আধুনিক, পরিকল্পিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা দীর্ঘদিনের। সেই প্রত্যাশাকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার।

মনোনয়ন পাওয়ার পর থেকেই বরিশাল নগরীর উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁর ভাবনা নতুন করে আলোচনায় এসেছে। তাঁর উন্নয়ন পরিকল্পনায় বরিশালকে শুধু আবাসিক নগরী হিসেবে নয়, বরং আধুনিক শিল্প, বাণিজ্য ও পর্যটননির্ভর নগরী হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এম. আনোয়ার হোসেন সিকদারের উন্নয়ন ভাবনায় কীর্তনখোলা নদী ও বরিশালের নদীকেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। নদীকে ঘিরে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে নগরীর অর্থনীতিকে আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে তাঁর।

একই সঙ্গে বরিশালের ঐতিহ্য, নদী, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে পর্যটন খাতের বিকাশের ওপরও গুরুত্ব দিতে চান তিনি। নদীকেন্দ্রিক পর্যটন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে বরিশালকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাঁর উন্নয়ন ভাবনায়।

তাঁর পরিকল্পনায় রয়েছে পরিকল্পিত নগরায়ণ, উন্নত যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবার আধুনিকায়ন, নদীর দুই তীরের সমন্বিত উন্নয়ন এবং শিল্প-বাণিজ্যের প্রসার। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বরিশালকে দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

এম. আনোয়ার হোসেন সিকদারের মতে, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়-বরিশালের মানুষের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নগরীর ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়েই একটি আধুনিক বরিশাল গড়ে তোলা সম্ভব।

তবে এসব পরিকল্পনা বাস্তবে রূপ দিতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও নগরবাসীর সক্রিয় সহযোগিতা। বরিশালকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত, শিল্প-বাণিজ্যসমৃদ্ধ ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বরিশালবাসীর একান্ত সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

মনোনয়ন পাওয়ার পর এখন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এম. আনোয়ার হোসেন সিকদারের এই উন্নয়ন ভাবনাগুলোই নগরবাসীর মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।