রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪০
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

কালিগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

রিপোর্ট  মাসুদ পারভেজ, কালিগঞ্জঃ“কৃষক বাচলে বাচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে ২৬ নবেম্ভর মঙ্গলবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসারের হলরুমে উপজেলার রবি/২০১৯-২০ মৌসুমে ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন মুগ এবং গ্রীস্মকালীন মুগ, গ্রীস্মকালীন তিল উতপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজ্জাম্মেল হক রাসেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রুহুল আমীন। অনুষ্ঠানে উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জি,এম. সফিউল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, কালিগঞ্জ প্রতিনিধি আহম্মাদউল্লা বাচ্চু।

এসময় উপজেলার ৫৩০ জন কৃষকদের মধ্যে ভুট্টার বীজ দেওয়া হয় ১২০ জন, সরিষা ২০০ জন, সূর্যমুখী ১০ জন, শীতকালীন মুগ ডাল ১০০ জন, গ্রীমস্মকালীন তিল ৪০ জন , গ্রীমস্মকালীন মুগ ডাল ৬০ জনের মধ্যে ১বিঘা জমি চাষের জন্য কৃষক প্রতি সরিষা-১ কেজি ও রাসায়নিক সার ডিএপি ২০কেজি এমওপি ১০ কেজি, ভুট্টা-২ কেজি রাসায়নিক সার ডিএপি ২০কেজি এমওপি ১০ কেজি, সূর্যমুখী ১কেজি ৫০০ শত গ্রাম ও রাসায়নিক সার ডিএপি ২০কেজি এমওপি ১০ কেজি, শীতকালীন মুগ ডাল- ৫কেজি ও রাসায়নিক সার ডিএপি ১০কেজি এমওপি ১০ কেজি পরিমানে প্রদান করা হয়।