বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সীমান্তে পাচারের সময়ে ১০ হাজার মার্কিন ডলারসহ আটক ১

ডেক্সরিপোর্ট: বেনাপোল সীমান্তে পাচারের সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ১০ হাজার আমেরিকান ডলারসহ কবির মাতব্বর (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে। আটক কবির মাতব্বর ফরিদপুর ভাংগা মালিগ্রামের মনসের মাতব্বরের ছেলে। বাংলাদেশি টাকায় উদ্ধারের ডলারের মূল্যমান ৮ লাখ ৭০ হাজার ২৬১ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে বেনাপোল আইসিপি প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অভিযান চালিয়ে কবিরকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ১০ হাজার আমেরিকান ডলার জব্দ করা হয়। দুপুরে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় ।