রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

হলের নির্মাণ শেষ করতে আন্দোলনে যাচ্ছে জবি শিক্ষার্থীরা

মিজানুর রহমান,জবি প্রতিনিধি নির্ধারিত সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন একমাত্র ছাত্রীহলের নির্মাণ কাজ শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলনে যাচ্ছে জবি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর ) মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জবির সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, সরকারি কাজের মেয়াদ ২ বারের বেশি বাড়ানোর সুযোগ না থাকলেও ৪ দফা সময় বাড়ানোর পরও জবির নির্মানাধীন একমাত্র ছাত্রীহলের নির্মাণ কাজ শেষ করতে পারিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০১১ সালের কাজ শুরু করে থেকে দীর্ঘ ৮ বছরেও কাজ শেষ না হওয়ায় তীব্র ক্ষোভ বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।

কর্মসূচীর বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাওসিব মাহামুদ সোহান বলেন, ২০১১ সালে ছাত্রী হলের কাজ শুরুর পরও এখনো কাজ শেষ করতে না পারা বিষয়টা খুবই দুঃখজনক। হয়ত এটা গিনেজ রেকর্ড বুকে লেখানোর মত কীর্তি যা বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়ের হয়ত নেই ।উপাচার্য বার বার হলের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের বলে দায়সাড়া বক্তব্য দেন।তার কথা মেনে নিয়েই বলতে চাই ৩১ ডিসেম্বরের ভিতর হলের কাজ শেষ না হলে জানুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের মত কর্মসূচি দিতে আমরা পিছপা হব না।প্রাথমিকভাবে আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। কর্মসূচীতে পরবর্তী সিদ্ধান্ত জানব।