বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশাল-ঝালকাঠি সড়কের পাশ থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার !

ডেক্সরিপোর্ট: বরিশাল-ঝালকাঠি সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় (২৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝালকাঠির নলছিটির রায়াপুরা নামক এলাকা থেকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক যুবকের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নলছটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন স্থানীয়দের বরাত জানিয়েছেন, একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে যুবকের হা-পা বাঁধা লাশটি সড়কের পাশে ফেলে হয়। এই বিষয়টি স্থানীয় দুই শিশু প্রত্যক্ষ করেছে। কিন্তু কে বা কারা ফেলে গেছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, যুবককে শ্বাসরোধে হত্যার পরে কেউ মরদেটি ফেলে গেছে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’