রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাবিতে দুইদিনব্যাপি জাতীয় বিতর্ক উৎসব শুক্রবার থেকে শুরু

রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুইদিনব্যাপি পঞ্চম জাতীয় বিতর্ক উৎসব শুরু হবে আগামী শুক্রবার। দেশের ২৪ টি সরকারি ও বেসরকারি বিতর্ক সংগঠন এতে অংশ নেবে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটারস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোল্ড বাংলাদেশের প্রধান সমন্বয়ক এজাজ আহমাদ বলেন, শুক্রবার সকাল নয়টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো: জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

এজাজ বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। এরপর সিরাজী বিতর্ক প্রতিযোগিতার ব্রিফিং ও টিম ম্যাচিং অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটায় দিনব্যাপি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ২৪টি দলে দেশসেরা ৭২ বিতার্কিক অংশগ্রহন করবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ জনেরও বেশি স্বনামধন্য সাবেক বিতার্কিক এই প্রতিযোগিতায় বিচারকাজ পরিচালনা করবেন।

এজাজ আরো বলেন, অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন। বিশেষ অতিথি হিসিবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চোধুরী মো. জাকারিয়া ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে গোল্ড বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক রবিউল ইসলাম, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সহ-সভাপতি আলী ইউনুস হৃদয়, কার্যনির্বাহী সদস্য সউদা জামান রিশা উপস্থিত ছিলেন।