মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:২৩
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

এস এ গেমসে স্বর্ণজয়ী জবির মারজানকে চারুকলা বিভাগের অভিনন্দন

মিজানুর রহমান,জবি প্রতিনিধি  এস এ গেমস ২০১৯ এ বাংলাদেশের হয়ে কারাতে ইভেন্টে ‘স্বর্ণপদক’ জয়ী মারজান আক্তার প্রিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ।

রবিবার (৮ ডিসেম্বর, ২০১৯), ১০ঃ৩০ মিনিটে ঘোড়ার গাড়ী করে মারজানকে নিয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। তারপর চারুকলা বিভাগের সপ্তম তলায় শিক্ষকরা তাকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেয়।

তার এই সাফল্যের ব্যাপারে জানতে চাইলে স্বর্ণজয়ী মারজান বলেন যে, আমি পুরস্কার পাওয়ার পূর্ব পর্যন্ত ভাবি নি আমি এই পুরস্কার অর্জন করবো। পুরস্কার পাওয়ার পর অন্যরকম একটি ভালোলাগা কাজ করে এবং আমি সবার কাছে দোয়া চাই যেনো ভবিষ্যৎ এ আরো ভালো কিছু করতে পারি।

তারপর চারুকলা বিভাগের পক্ষ থেকে চেয়ারম্যান আলুপ্তগীন তুষার তার হাতে একটি ক্রেস্ট তুলে দেয়। মারজানের এই সাফ্যলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মারজান আমাদের বিভাগের অহংকার, তার এই বিশ্ব পর্যায়ে পুরস্কার প্রাপ্তিতে আমরা সবাই আনন্দিত। সে আমাদের বিভাগের ব্র‍্যান্ডিং করেছে বিশ্বপর্যায়ে।

চারুকলা বিভাগের শিক্ষক বজলুর রশিদ খান বলেন যে, আমরা আশা করি ভবিষ্যৎ এ মারজান অলিম্পিকেও স্বর্ণজয় করবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর সাতদাবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেন প্রিয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে প্রথমবারের মতো পরেন সেরার মুকুট।