মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:২২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন

ডেক্সরিপোর্ট  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে কালো গাউনে-টুপিতে গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠীদের সঙ্গে নিজের প্রিয় মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত সবাই।

ক্যাম্পাসের স্মৃতিবিজড়িত স্থান টিএসসি, অপরাজেয় বাংলা, কার্জন হল, কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বিভিন্ন স্থানে ঘুরছেন গ্র্যাজুয়েটরা। সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে বাঁধভাঙা উচ্ছ্বাস।

সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। রোববার বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় সমাবর্তন মহড়া।