বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের দায়িত্বে জাফর-মঞ্জু

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মো: জাফর আলী সভাপতি ও আমান উদ্দিন আহমেদ মঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ শেখ রাসেল মিলনায়তনে সম্মেলনের ২য় অধিবেশনে এই ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন প্রমুখ।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম চাওয়া হলে সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনের নাম প্রস্তাব করা হয়।

পরে সমঝোতার ভিত্তিতে আলোচনা করে প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: জাফর আলীকে সভাপতি ও যুগ্ম-সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলকে জাতীয় পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করেন।

উল্লেখ্য প্রায় ৭ বছর আগে ২০১৩ সালের ফেব্রæয়ারিতে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।