মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৪৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

যথাযথ মর্যাদায় বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডেক্সরিপোর্ট  বরিশালে যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শনিবার ১৪ ডিসেম্বর সকাল ১১ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌহিদুজ্জামান পাভেল, সাবেক এমপি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ বরিশাল তালুকদার মোহাম্মদ ইউনুস, সাংবাদিক ও সাংস্কৃতিজন এস এম ইকবাল, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল কাজল ঘোষ, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলুসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধিজনরা উপস্থিত ছিলেন।

পরে সকল অতিথিদের অংশগ্রহণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ উপলক্ষে এক আলোচনা সভায় অতিথিরা আলোচনা করেন।আলোচনা সভার পূর্বে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৮ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করেন। আজ বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।