শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

চট্টগ্রামে উপনির্বাচনে জাতীয় পার্টির বাবলু ও গণফ্রন্ট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডেক্সরিপোর্ট  চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

তবে আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ানসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন,এক ব্যক্তির ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন জাতীয় পার্টির প্রার্থী বাবলু। ঋণখেলাপি থাকলে নির্বাচনী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের এক সপ্তাহ আগে তা পরিশোধ করতে হয়। কিন্তু মনোনয়নপত্র জমা দেয়ার দিন ওই ব্যক্তির ঋণ পরিশোধ করা হয়েছে। ঋণখেলাপী ব্যক্তির গ্যারান্টার থাকার কারণে বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে, গণফ্রন্টের প্রার্থী উত্তমের মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করায় বাতিল করা হয়েছে। তবে ৩ দিনের মধ্যে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

জমাদানের শেষ দিন ১২ ডিসেম্বর আটজন মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ১৩ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।